,

বিপিডিবির বিদ্যুতের দাম ১৮.১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

image_177627.bpdbডেস্ক রির্পোট:বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি চলছে। রাজধানীর কারওয়ান বাজারে টিসিভি অডিটরিয়ামে মঙ্গলবার সকাল ১০টা ২২ মিনিটে এ গণশুনানি শুরু হয়। বিপিডিবির প্রস্তাবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন ও মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানিতে উপস্থিত আছেন। শুনানিতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব-এর প্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও কম্পানি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। বিপিডিবির পক্ষে প্রস্তাব তুলে ধরেন প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মিজানুর রহমান। প্রস্তাবে তিনি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

বুধবার সকাল ১০টায় পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর সঞ্চালন দামের ওপর এবং দুপুর ২টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন(ওজোপাডিকো)-এর খুচরা মূল্য বাড়ানোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিপিডিবির ও দুপুর ২টায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর খুচরা বাড়াতে এবং রবিবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও দুপুর ২টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিডেট (ডেসকো)-এর খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা