,

মধ্যরাতে পেট্রোল বোমায় পুড়ল মা-মেয়ে

petrol bomb_57450ডেস্ক রির্পোট : রাত তখন সোয়া ১২টা। নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেই রাজশাহী থেকে ঢাকাগামী বাসটিতে ছুড়ে মারা হল পেট্রোল বোমা। আর এতে দগ্ধ হলেন মা-মেয়ে। ঢাকায় যাওয়ার বদলে জায়গা হল হাসপাতালের বার্ণ ইউনিটে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দু'জন।

সোমবার রাতে রাজশাহী নগরীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের মধ্যে ওই হামলা হয় বলে বোয়ালিয়া থানার ওসি খন্দকার নূর হোসেন জানিয়েছেন।

দগ্ধ মা আম্বিয়া বেগম (৪৫) ও মেয়ে রিফাতসহ (১৭) আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আম্বিয়া বেগমের দুই হাতসহ মুখের বাঁ অংশ এবং রিফাতের বাঁ হাতের অনেকটা ঝলসে গেছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে। ইসরাইল হোসেনের মেয়ে রিফাত ঢাকা পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ছাত্রী। পরীক্ষায় অংশ নিতে অবরোধের মধ্যেই মাকে সঙ্গে নিয়ে ঢাকার পথে ছিলেন তিনি।

হাসপাতালে ভর্তি অপর দুজন হলেন- সুফিয়ান (৫০) ও তার ছেলে মাইনুল (২০)।

ওসি নূর হোসেন জানান, নিরাপত্তা বাহিনীর পাহারায় শিশির এন্টারপ্রাইজের ওই বাসসহ ১৫/১৬টি যানবাহন ঢাকা যাচ্ছিল। ওই বাসের পেছনে আরো দুটি বাস ও একটি ট্রাক ছিল।

গাড়িবহরটি রাত ১২টার দিকে রাজশাহী টার্মিনাল থেকে ছাড়ার কিছুক্ষণ পরই বাসটিতে হামলা হয়। কয়েকজন দুর্বৃত্ত গলির ভেতর থেকে বাসটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাসের মাঝের একটি জানালার কাচ ভেঙে বোমাটি ভেতরে ঢুকে ছয়টি আসন পুড়ে যায়। এসময় মা-মেয়ে দগ্ধ হন।

ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই বাসের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

বাসের যাত্রী ঢাকা পলিটেকনিকের আরেক ছাত্র রাকিবুল হাসান জানান, বোমা হামলার পর বাসের মধ্যে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে তিনিসহ পেছনের যাত্রীরা জানালা দিয়ে নেমে যান। জানালার কাঁচ ভেঙে তিনজন যাত্রীকে বের করার পর তিনি নামার সময় সামান্য আহত হয়েছেন।

পরে রাকিবুলসহ দুই শিক্ষার্থীকে অন্য একটি বাসে তুলে দেওয়া হয় বলে ওসি জানিয়েছেন।

এর আগে গত ১৪ জানুয়ারি ভোররাতে রংপুরের মিঠাপুকুরে ঢাকামুখী একটি বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ