সৌদি গবেষক দৃষ্টিহীনদের জন্য ডিজিটাল কোরআন বানাচ্ছেন

news-image

আরব নিউজ : দৈনন্দিন জীবনে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয় দৃষ্টিপ্রতিবন্ধীদের। এমনকি ধর্মীয় চর্চা কিংবা ইবাদতও তারা ঠিকমতো পালন করতে পারেন না। চোখের আলো না থাকায় কোরআন পড়তেও পারেন না তারা।

কিন্তু প্রযুক্তির সহায়তায় সৌদি উদ্ভাবক মিশাল আল হারাসানি একটি ডিজিটাল মাসহাফ তৈরিতে কাজ করছেন। এতে দৃষ্টিপ্রতিবন্ধীরা অনায়াসে কোরআন পড়তে পারবেন।

মিশালের বয়স যখন ১৩, তখন থেকেই তিনি বিভিন্ন বিষয় উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন। বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ৩০ বছর বয়সী উদ্ভাবক মিশালের সর্বশেষ আবিষ্কার হতে যাচ্ছে এই ডিজিটাল মাসহাফ।

বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তামূলক অর্ধশতের বেশি উদ্ভাবন করেছেন তিনি। আরব নিউজকে মিশাল বলেন, এটি ২৮টি ক্যারেক্টারের একটি ইলেক্ট্রনিক বোর্ড। প্রতিটি ক্যারেক্টারে ছয়টি ব্রেইল বর্ণ থাকবে। বোর্ডের পাতায় ২৮টি সারি থাকছে।

তিনি বলেন, কাজেই দৃষ্টিপ্রতিবন্ধীরা সহজেই কোরআন পড়তে পারবেন এবং একটি পাতা থেকে আরেকটি পাতায় সহজেই যেতে পারবেন তারা। পুরো কোরআন ওই বোর্ডের ভেতর নিবন্ধিত থাকবে।

প্রতিবন্ধীদের কোরআন শেখানোর সেমিনারে অংশ নিতে এই পবিত্র গ্রন্থটি ছাপতে গিয়েছিলেন বাদশাহ ফাহাদ কমপ্লেক্সে। এর পরেই ডিজিটাল মাসহাফ তৈরির বিষয়টি তার মাথায় আসে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের কোরআন পড়া সহজ করতে আমি গবেষণা করেছি। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিষয়টি সহজ করে দিতে চাই।

এই গবেষকের ডিজিটাল মাসহাফ তৈরির কাজ এখনো শেষ হয়নি। তবে চলতি বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারবেন বলে আশা করছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা