,

হযরত মুসা (আঃ) আল্লাহ্তায়া’লাকে জিজ্ঞেস করলেন, জান্নাতে আমার সাথে কে থাকবে?

news-image

ইসলাম ডেস্ক।। হযরত মুসা (আঃ)- মা কে খেদমত করলে কি হতে পারে ? একটু পড়ুন একটু মন দিয়ে পড়ুন”হযরত মুসা (আঃ) এর জামানার একটি চমৎকার ঘটনা। আল্লাহর নবী হযরত মুসা (আঃ) একবার আল্লাহ্তা য়া’লা কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্! জান্নাতে আমার সাথে কে থাকবে? জবাবে আল্লাহ্ পাক জানিয়ে দিলেন হে মুসা (আ:) একজন কসাই ! কসাইয়ের নাম শুনে মুসা (আঃ) খুবই আশ্চর্য হলেন। অনেক খোঁজ করার পর মুসা (আঃ) তাকে বের করলেন। দেখলেন, কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত! সবশেষে কসাই একটুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন।

অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন। মুসা (আঃ) তাঁর সম্পর্কে আরো জানার জন্যে অনুমতি নিয়ে পিছুপিছু তাঁর বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন। অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন । তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানেকানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে মুসা (আঃ) সব-ই দেখছিলেন। কিন্তু, কিছুই বুঝলেন না। মুসা (আঃ)বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই বললেন, ওনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই। আর, মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ্ তায়া’লার কাছে এই বলে দোআ করেন, “আল্লাহ্ তায়া’লা তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা (আঃ) এর সাথে রাখুক”!

আমি এই দোয়া শুনে এই ভেবে মুচকি হাসি যে, কোথায় মুসা (আঃ)আল্লাহর নবী,আর কোথায় আমি একজন কসাই!! ইশ সে কত ভাগ্যবান সে কত দামি হয়ে গেল মায়ের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ্।। আল্লাহু আকবার।।। ইয়া আল্লাহ্ আমাদের ভাগ্যে মা /বাবার খেদমত ওলীআউলীয়ার সহবত ,নবী (সা:)মহাব্বত নসিব করুন। আমাদের সকল কে সরল সঠিক পথে পরিচালিত করুণ, “আমিন” সুম্মা আমিন।

কিয়ামতের দিন যে তিনটি স্থানে রাসুল (সাঃ) কে পাওয়া যাবে: হযরত আনাস রা: বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (হ্যাঁ) আমি তোমার জন্য, সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি (সেদিন) আপনাকে কোথায় খুঁজব। নবীজী বললেন, প্রথমে (পুল) সিরাতের কাছে খুঁজবে।

বললাম,সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? তিনি বললেন,তাহলে আমাকে মীযানের কাছে খুঁজবে। আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজী বললেন,তাহলে “হাউজে কাউসার” এর কাছে খুঁজবে। কারণ আমি সেদিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই। (জামে তিরমিযী,হাদীস : ২৪৩৩;) (মুসনাদে আহমাদ,হাদীস : ১২৮২৫) হে আল্লাহ আপনি আমাদের সকলকে নবী মোহাম্মদ (সাঃ) শাফাআত নসীব করেন। আমিন

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও