ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাঁচগাও বাজার এলাকা থেকে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেন্সিডিলসহ বকুল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । মঙ্গলবার রাতে মাদকসহ আটকৃত ব্যক্তি জেলার পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা মাধবপুর এলাকার গন্ববপুর গ্রামের বাসিন্দা।
 র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে  জেলার বিজয়নগরের পাঁচগাও বাজারে গভীর রাতে একটি বড় মাদকের চালান ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদের  প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বকুল মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে জব্দকৃত বস্তা ও ব্যাগ তল্লাশী করে ২৬ কেজি গাঁজা এবং ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪২৩০০০/- টাকা। আসামীর বিরুদ্ধে  জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা