মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে গণধর্ষণ

news-image

নিউজ ডেস্ক।। নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে এক গৃহবধূকে (৩৬) নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সকালে ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চরউরিয়া গ্রামের একটি সুপারি বাগানের পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই গ্রামের গৃহবধূ।

হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের অভিযোগ, ঢাকার গুলশানের একটি বেসরকারি অফিসে চাকরি করেন তিনি। চরউরিয়ায় তার গ্রামের বাড়ি। কয়েক মাস আগে স্থানীয় সিরাজ, শফিকুল, ফয়েজ ও সেলিমসহ কয়েকজন এলাকায় জমি ক্রয় করে দিবে বলে তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলো। এরপর থেকে জমি বুঝিয়ে দিতে বললে তারা নানা ধরনের টালবাহানা শুরু করে।

ঈদের ছুটিতে বাড়িতে আসার পর পুনরায় উল্লিখিত ব্যক্তিদের জমি বুঝিয়ে দিতে বলেন তিনি। এর সূত্র ধরে রোববার রাতে কাগজপত্র বুঝিয়ে দিবে বলে আজিজুল হকের সুপারি বাগানের একটি পরিত্যক্ত ঘরে তাকে ডেকে নিয়ে যায় তারা। গৃহবধূর অভিযোগ, ওই ঘরে তার জন্য বিস্কুট ও পানি দিয়ে নাস্তার ব্যবস্থা করে অভিযুক্তরা। তাদের দেয়া বিস্কুট ও পানি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সোমবার ভোর ৪টার দিকে জ্ঞান ফেরার পর নিজের কাপড় খোলা দেখতে পান তিনি।

তার দাবি ওই ঘরে থাকা সিরাজ, শফিকুল, ফয়েজ, সেলিম, জয়নাল, লতিফ, আজিজুল হক, সামছুল হক, মিঠু ও দুলালসহ ১০ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন ভিকটিক চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বাতেন মৃধা মানবজমিনকে জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জন ধর্ষক ধরা পড়েনি। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক