,

বদি বললেন, আমার ভাই-ছেলে অভিযুক্ত হলে শাস্তি প্রদান করুন

news-image

টেকনাফ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা অনুযায়ী মাদকপাচার প্রতিরোধে অত্র উপজেলায় দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি। তিনি বলেন, ‘সরকারের জিরো টলারেন্স নীতির মধ্যে যদি আমার ভাই, আমার ছেলেও অভিযুক্ত হয় তাদেরকেও আইনের আওয়তাই এনে শাস্তি প্রদান করুন।’

সোমবার সকাল ১১ টায় টেকনাফে পৌরসভা চত্বরে মেয়র শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সব কথা বলেন বদি।

সাবেক এই এমপি বলেন, ‘মাদকবিরোধী চলমান যুদ্ধে এই পর্যন্ত অনেক মাদক কারবারি নিহত হয়েছে।’ টেকনাফ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য যা যা করা দরকার তা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই দিকটা লক্ষ্য রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বদি বলেন, ‘শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকা টেকনাফ উপজেলা এখন শিক্ষার মান উন্নয়নে সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে টেকনাফ পৌরসভার অর্থায়নে মেয়র শিক্ষা বৃত্তির মাধ্যমে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা। এতে টেকনাফ উপজেলার শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে।’ মেধা বিকাশের জন্য এই উদ্যোগটি অত্র পৌরসভার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় ও পৌর মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীদের নগদ টাকা, বৃত্তির সনদ, ক্রেস্ট, স্কুল ব্যাগসহ বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর