,

ঈদযাত্রায় টাঙ্গাইলে যানজট নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাত্রীবাহী বাসের চালক ও তার সহকারীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা-নাস্তা করায় ঈদযাত্রায় টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল।

সোমবার সকালে মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

এসময় কয়েকজন ঢাকা হয়ে উত্তরবঙ্গের পথে টাঙ্গাইলে বেশ কয়েকঘণ্টা যানজটের কথা উল্লেখ করেন ও এর কারণ মন্ত্রীর কাছে জানতে চান। জবাবে ওবায়দুল কাদের বলেন, টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ চালক, শ্রমিকরা খাওয়া-দাওয়ার মধ্যে ব্যস্ত ছিল। এ কারণে টাঙ্গাইলে বড় যানজট তৈরি হয়। এছাড়া আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রসঙ্গেও মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী বলেন, ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা হাইওয়ে থেকে বন্ধ করতে গেলে বিকল্প পথে যেতে হবে। যারা এই গাড়ি চালায় এরা গরীব মানুষ। যারা ব্যবহার করেন তারা তো যানবাহন সংকটের কারণেই করেন। তাদের কাছে বিকল্প কিছু নেই। যদিও আমরা এসব হালকা বাহন ফিডার রোডে ব্যবহার করতে বলেছি।

হাইওয়েতে এখন এসব যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা বিকল্প ভাবছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর