,

কসবায় গৃহবধূর হাত-পা বাধা লাশ উদ্ধার

imagesআমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারভীন আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে কসবা উপজেলার রাণীয়ারা গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত পারভীন আক্তার রাণীয়ারা গ্রামের প্রবাসী অলিউল্লার স্ত্রী।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে এলাকাবাসী রাণীয়ারা গ্রামের একটি পুকুরের পাশে তিন সন্তানের জননী পারভীন আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর পাড় থেকে হাত-পা বাধা অবস্থায় পারভীনের লাশ উদ্ধার করে। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যকান্ড দাবি করে তিনি বলেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ