,

বিয়ে করলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক

news-image

নিউজ ডেস্ক।। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিয়ে করেছেন। গত ৮ জুন রাতে হিলির মেয়ে খাদিজা শিমুর সঙ্গে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সকল প্রকার আয়োজন করা হয়েছিল নবাবগঞ্জের স্বপ্নপুরীতে। ‘স্বপ্নপুরী’ শিবলী সাদিকের পারিবারিক একটি সুবিশাল বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। যা উত্তরবঙ্গের একটি বৃহৎ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত।

শিবলী সাদিকের স্ত্রী খাদিজা শিমু হিলি (হাকিমপুর) উপজেলার সিপি রোড নিবাসী ব্যবসায়ী বাবু মল্লিকের ৩য় সন্তান। তিনি বর্তমানে সে হাকিমপুর মহিলা কলেজে অধ্যায়নরত। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। আকস্মিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয় বলে আমাদের প্রতিনিধি জানান।

শিবলী সাদিক সাংস্কৃতিক পরিমণ্ডলের একজন মানুষ। বাবা মোস্তাফিজুর রহমান ফিজু ছিলেন সংস্কৃতিমনা মানুষ। শিবলী বিভিন্ন সময় ২০১১ সালে শিবলী সাদিকক্লোজ আপওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেন। সালমার সঙ্গে টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় এই সংসদ সদস্যকে। ২০১৬ সালে সালমার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। স্নেহা নামের কন্যা সন্তান রয়েছে তাদের।

শিবলী সাদিক এতোদিন বিবাহ বন্ধনে না জড়ালেও ২০১৮ সালের শেষের দিকে কণ্ঠশিল্পী সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাগর পেশায় ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তবে বর্তমানে বার অ্যাট ল’ সম্পন্ন করতে অবস্থান করছেন যুক্তরাজ্যে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর