,

খালেদার কার্যালয় থেকে সরানো হলো পুলিশ ভ্যান-জলকামান

khaleda-zia-office_2_57211ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে মোতায়েন অতিরিক্ত পুলিশ, পুলিশ ভ্যান ও  জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে এসব সরিয়ে নেওয়া হয়।  বর্তমানে সেখানে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে সাত জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, অন্যান্য স্বাভাবিক দিনে যে সংখ্যক পুলিশ মোতায়েন থাকে বর্তমানে সেই সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ইট, বালু, সুরকি ও পাথরভর্তি ১৩টি ট্রাক রাখা হয়। এরপর ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ১১টি ট্রাক সরিয়ে নেওয়া হয়।   পরে ১১ জানুয়ারি দ্বিতীয় দফায় দুপুরে সেখানে মাটি, ইট ও বালুভর্তি ৭টি ট্রাক রাখা হলেও রাতেই সরিয়ে নেওয়া হয়। 

১২ জানুয়ারি সকালে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেয়। এদিন কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে পুলিশের বড় দু’টি ভ্যান এবং কার্যালয়ের সড়কের দক্ষিণ পাশে আড়াআড়িভাবে একটি জলকামান রাখা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ