,

চাঁদপুরে নৌ ভ্রমণে মেয়েদের গায়ে ঢিল, এলাকাবাসীর হামলায় আহত ৪৩

news-image

চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত এলকায় ভ্রমণ শেষে ট্রলারে করে হাজীগঞ্জে ফেরার সময় মেয়েদের গায়ে ঢিল দেওয়ার ঘটনায় প্রতিবাদী এলাকাবাসীর হামলায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বলে জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

৭ জুন, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ডাকাতিয়া নদীর মধ্য ভাটেরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭০ থেকে ৮০ জন তরুণ বিকালে নৌপথে ঈদের আনন্দভ্রমণ শেষে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ থেকে ট্রলারে হাজীগঞ্জে ফেরার সময় সদর উপজেলার হামনকর্দী এলাকায় নদী পাড়ে থাকা মেয়েদের গায়ে নৌকা থেকে তরুণরা বেশ কয়েকটি ঢিল ছোঁড়ে। এ সময় ওই এলাকার কিছু মানুষ সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলারে করে তরুণদের তাড়া করে ভাটেরগাঁও এলাকায় গিয়ে ঘেরাও করে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে ৪৩ জন আহত হন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে থানায় কোনো অভিযোগ আসেনি। আহতরা নিজ দায়িত্বে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। হাজীগঞ্জ এলাকার মাইনুদ্দিন দাবি করেন, মেয়েদের গায়ে ঢিল ছোড়ার বিষয়টি সঠিক নয়। ওই এলাকায় এর আগেও এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর