মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পরও বাড়ি যাচ্ছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর জুরাইনের বাসিন্দা গ্যাস ওয়েল্ডিং মিস্ত্রি হাসান আলী সকাল ৭টায় গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাওয়ার জন্য এগারসিন্ধু ট্রেনের টিকিট কাটতে কমলাপুর রেলস্টেশনে কাউন্টারে দাঁড়িয়ে আছেন। কাউন্টারে লম্বা লাইন থাকলেও ঈদের আগের সময়ের তুলনায় তা অনেক কম।

ঈদের চতুর্থ দিন কেন বাড়ি যাচ্ছেন, তা জিজ্ঞাসা করতেই হেসে তিনি বললেন, ঈদের সময় কাজেরও চাপ ছিল, তাছাড়া হাজার হাজার মানুষের মধ্যে হুড়োহুড়ি করে টিকিট পাওয়াও কষ্ট। ঝামেলা এড়াতে ঈদের পরে বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, ঈদের পরও বাড়ি যাওয়ার অন্য রকম আনন্দ আছে।

হাসান আলীর মতো আজ শনিবার ঈদের চতুর্থ দিনেও কমলাপুর রেলস্টেশন থেকে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছেন অসংখ্য নারী-পুরুষ ও শিশু।

সরেজমিনে দেখা গেছে, সকালে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারসিন্ধু ও জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের টিকিট কাটার জন্য স্টেশনে দীর্ঘ লাইন। ট্রেনের টিকিট কেটে সবাই প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

জামালপুরের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মজিদ মিয়া জানান, ঈদের আগে ট্রেনের টিকিট কাটতে এসে প্রচণ্ড ভিড় দেখে ফিরে যান। আজ স্ত্রী, ছয় বছরের ও দেড় বছরের দুই শিশু পুত্রকে নিয়ে বাড়ি যাচ্ছেন। ভিড় ও ঝামেলা ছাড়া যাওয়ার জন্যই আজ যাচ্ছেন বলে জানান তিনি।

ঢাকায় ফেরা শুরু
এদিকে সকালে দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সুন্দরবন এক্সপ্রেস, এগারসিন্ধু, তিস্তা ও মহানগর প্রভাতীযোগে অনেকে সকাল সকাল ঢাকায় ফিরেন।

রাজধানীর খিলগাঁওয়ের সরকারি কর্মকর্তা আফজাল হোসেন জানান, নীলফামারিতে ঈদের ছুটি কাটিয়ে তিনি সপরিবারে ফিরেছেন। কাল থেকে অফিস তাই ফিরেছেন, না হলে আরও কয়েকদিন থেকে আসতেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক