,

গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ, আহত ২০

news-image

নিউজ ডেস্ক।। গরুর মাংসে হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন।শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে মাংস কিনতে যান কুট্টাপাড়া এলাকার ধন মিয়া। এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে বিক্রেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে এতে দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সংঘর্ষের সময় মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল পুনরায় শুরু হয়। উৎস: ইত্তেফাকা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর