,

বিএসএমএমইয়ের ভেতর থেকে পেট্রলবোমা উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) ভেতর থেকে একটি পেট্রলবোমা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রলবোমাটি উদ্ধার করা করেছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রল ভরা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান জানান, কে বা কারা, কী উদ্দেশে বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে পেট্রলবোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রলবোমা কি না? কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রলবোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর