মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নারী ও পুরুষ শ্রমিককে নির্যাতন

news-image

নিউজ ডেস্ক।। পরকীয়ার অভিযোগ তুলে ইটভাটার এক নারী ও এক পুরুষ শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে বেধড়ক পেটানো হয়েছে। এ সময় পুরুষ শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্দিনগর এলাকায় গত ২ জুন রবিবার।

জাফর নামে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক ও তার কয়েক সহযোগী মিলে এ ঘটনা ঘটায়। ওই নারী ও পুরুষ শ্রমিককে নির্যাতনের ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা ওই নারী ৮ জনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন। এরপর বৃহস্পতিবার সকালে প্রধান আসামি জাফর নামের এক গ্রাম্য চিকিৎসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই খণ্ডে মোবাইলে ধারণকৃত ৫ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পুরুষ শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে নারী শ্রমিককে। প্রথমে নারী শ্রমিককে ওই গ্রাম্য চিকিৎসক জাফর একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।পরে গাছের সঙ্গে বেধে রাখা পুরুষ শ্রমিককেও মারতে থাকে। এভাবে কয়েক দফায় তাদের দুইজনকে মারধর করা হয়।

জাফরের সঙ্গে থাকা জাহাঙ্গীর, ইয়ার আহাম্মদ, সেলিম, গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন তাদের মারধর করে। এক পর্যায়ে পুরুষ শ্রমিককে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল কেটে ন্যাড়া দেয় তারা। ভিডিওটি গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছার পর খবর নিয়ে জানা যায়, নির্যাতিত ওই পুরুষ শ্রমিক জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরে বুধবার সন্ধ্যায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

নির্যাতিত ওই পুরুষ শ্রমিক বলেন, ‘সহকর্মী ওই নারীর কাছে পাওনা দুই হাজার টাকা আনার জন্য সকালে আমি তার বাড়িতে যায়। তখন স্থানীয় কিছু লোকজন পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। এ অপবাদ মিথ্যা বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য ওই নারী ও তার মা অনুরোধ করেন। তখন তারা ছেড়ে না দিয়ে উল্টো আমার সঙ্গে ওই নারীকেও নিয়ে গিয়ে মারধর করে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নির্যাতিতা নারী মামালা দায়ের করলে অভিযুক্ত জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক