নোয়াখালীতে স্ত্রীকে হ্যান্ডকাপ পরিয়ে কারারক্ষী স্বামীর নির্যাতন
নিউজ ডেস্ক।। নোয়াখালী সদরে জেলা কারারক্ষী এক সদস্য নিজ স্ত্রীকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কারারক্ষী মামুন দুবছর আগে বিয়ে করেন জামালপুরে বাবুল হোসেনএর কন্যা সূবর্ণা বিথীকে। বিয়ের দু’বছরের মাথায় সে গত সাত মাস আগে নোয়াখালীতে বদলী হয়ে আসে।
এর পর থেকে নিজ স্ত্রীকে নির্যাতনের ঘটনায় কোন বাসা ভাড়া নিয়ে বেশী দিন টিকতে পারে নি। পরে গত রাত মোবাইল সেট একটা নিয়ে স্ত্রী সূবর্ণা বিথীকে হাতে হ্যান্ডকাপ মুখে গজ শাররীক ভাবে নির্যাতন করে। সকালে আবার কথা কাটাকাটি নিয়ে আবার নির্যাতন করে।
একপর্যায়ে স্ত্রী সূবর্ণা বিথী বারান্দায় আসলে এক প্রতিবেশী তার হাতে হ্যান্ডকাপ দেখে তার কাছ থেকে জানার আগ্রহ প্রকাশ করে। ঘটনা শুনে তারা থানায় খবর দিলে। পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং স্বামীকে ও থানায় নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। তবে এ বিষয়ে জিজ্ঞাসাবদের পর ব্যবস্থা নেওয়া হবে।










