সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু

news-image

নিউজ ডেস্ক।। নানা বাড়ি বেড়াতে এসে ঈদের দিন ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হাতেনাতে ধর্ষক আকরাম হোসেনকে (৩৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ধর্ষিতা শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ঈদের দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা হাফেজিয়া মাদ্রাসার পরিত্যক্ত টিনসেড ঘরে।

ভিকটিমের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশুর বাবা জানকিখিলা গ্রামের বাসিন্দা। সে ঢাকায় রিক্সা চালায়। তার মা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। ওই শিশু মা বাবার সাথে ঢাকায় থাকে। সে ঢাকার উত্তরার একটি কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঈদ উপলক্ষে ওই শিশু বাবার সাথে বাড়িতে আসে। ঈদের দিন পার্শ্ববর্তী শালমারা গ্রামে তার নানার বাড়ি যায়। ওই বাড়ির পাশেই শালমারা বাজার।

এর পাশে জানকিখিলা হাফেজিয়া মাদরাসা। ঈদের দিন বুধবার দুপুরের দিকে ওই মাদরাসার মাঠে কয়েকজন শিশুর সাথে খেলছিল শিশুটি। এ সময় ওই মাঠের পাশে সেলুনের দোকান করে বখাটে আকরাম হোসেন। সে ওই শিশুকে বিস্কুট দেয়ার কথা বলে কৌশলে মাঠ সংলগ্ন মাদরাসার পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে পাশের পরিত্যক্ত মাঠে ঘাস কাটতে যাওয়া কয়েকজন ওই ঘরে গিয়ে তাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে তারা আকরাম হোসেনকে আটক করে। ঘটনাটি দ্রুত জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ ও পুলিশ। এ সময় উপস্থিত লোকজনের সামনে নিজের অপকর্ম স্বীকার করে ধর্ষক আকরাম হোসেন। পরে ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ধর্ষক আকরাম হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে ওই শিশুকে চিকিৎসার জন্যে বিকালে উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক আকরাম হোসেন থানা হাজতে রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, শিশুটির প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক