মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের নির্যাতন সইতে না পেরে চাঁদরাতে বাবার আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্তানদের শারীরিক নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন গোলাপ হোসেন (৪৭) নামের এক বাবা। বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত গোলাপ হোসেন উপজেলার কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কুশমাইল ফকিরের বাজার থেকে জবাইকৃত গরুর ভুঁড়ি কিনে বাড়িতে নিয়ে যান গোলাপ হোসেন। বাড়িতে আসার পর নিজের সন্তানদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। শারীরিক নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে রাতেই বাড়ির পাশে বিষপান করেন গোলাপ হোসেন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ রাতেই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গ্রামের একাধিক ব্যক্তি জানান, গোলাপ হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। সন্তানদের শারীরিক নির্যাতন ও সম্মানহানি সহ্য করতে না পেরেই বিষপান করে আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, ওই বৃদ্ধ কেন এবং কি কারণে বিষপান করে আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক