,

বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ফিনল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সবসময় দেশে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে আসতে হয়েছে। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।

শেখ হাসিনা বলেন, পরিবার-পরিজন ছাড়া যারা বিদেশে আছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এখন প্রবাসে আছি। আমি জানি, দূরে থাকাটা কত কষ্টকর।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সে আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর