,

ঈদে সারাদিনই রোদ-বৃষ্টির খেলা থাকবে

news-image

নিউজ ডেস্ক : ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। ২৯ দিনের সিয়াম সাধনা শেষে বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে আনন্দ উল্লাস। তবে ঈদের এই আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি।

বুধবার সকাল ৬টা থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডিসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। সারা দিনই চলতে পারে রোদ-বৃষ্টির খেলা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। রোদ উঠলেও বিকালের পরে আবার আকাশে দেখা যাবে মেঘের ঘনঘটা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়েই সকাল থেকে বৃষ্টি হবে। তবে, দেশের তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক।

তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে সকালে নাহলেও, দুপুরের পর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বিকালে এসব এলাকায় রোদের দেখা মিলবে। ফলে, ঈদের দিন সারাদেশেই চলবে মেঘ-বৃষ্টি ও রোদের খেলা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর