মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭টা থেকে ৯টায় এই তিন জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম এবং তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ ইমামতি করেন।

তিন জামাতের মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

গতকাল মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে গতকাল মঙ্গলবার ঈদ উদযাপিত হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক