শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর লালবাগ কলেজপাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আরাফাত হোসেন নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সোমবার মধ্যরাতে নগরীর কলেজ পাড়ার আকবারিয়া জামে মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে তাজহাট পুলিশ।

আরাফাত হোসেন ভূমি কর্মকর্তা মরহুম ওয়াদুদ আলীর তিন ছেলে সন্তানের মধ্যে বড়। তার মা কারিমা ওয়াদুদ নগরীর ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

তাজহাট থানা পুলিশের ওসি শেখ রোকনুজ্জামান রোকন জানান, ‘আরাফাত হোসেন এরআগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করছিলেন। আমরা তার পরিবারের সাথে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।’

স্থানীয়রা জানান, পারিবারের সাথে অভিমান করে আরাফাত জিআই তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার আরাফাতকে অসুস্থ বলে দাবি করছেন।