,

বাসের চেয়ে যাত্রী বহুগুণ বেশি

news-image

নিউজ ডেস্ক : প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গতকাল দিনভর রাজধানীর রেলপথ, সড়কপথ ও নৌপথে ছিল বাড়ি ফেরার আনন্দযাত্রা। সময়মতো পরিবহন ছাড়েনি তবে শেষ পর্যন্ত যাত্রা শুরুর পর তাদের সব বিরক্তি, ভোগান্তি হারিয়ে যায় বাড়ি যাওয়ার খুশিতে। আকাশে রুপালি বাঁকা চাঁদের হাসি ফোটার আগেই বাড়ি গেছে রাজধানী থেকে লাখ লাখ মানুষ।

গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরু হয়। গতকাল ছিল ঈদের আগে সর্বশেষ কর্মদিবস। তাই ঈদ যাত্রায় সরকারি চাকরিজীবীদের বাকি অংশ, যারা ৩ জুন বাড়তি ছুটি নিতে পারেনি তারা অফিস শেষে যাত্রায় যোগ দেয়। ঢাকার আশপাশে তৈরি পোশাক কারখানায় ছুটি হয়েছে বলে গতকাল পোশাককর্মীরাও বাড়ির পথ ধরে।

রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল বেশি। তবে হিমাচল, শ্যামলী, হানিফ, শাহ ফতেহ আলী পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছে যাত্রীরা। ঈদের আগে দুটি বাস টার্মিনালে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কম্পানি থেকে প্রায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজ মন্ত্রণালয়ে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি পরিবহন মালিকদের ঈদ মৌসুমে সংযমী হতে অনুরোধ করছেন।

গতকাল ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ ছিল। বেশি ভাড়ায় বাসে চড়তে হয় যাত্রীদের। সাভার বাজার বাসস্ট্যান্ড, সিএনবি, নবীনগর, বাইপাইল, জামগড়াসহ বিভিন্ন স্থানে যাত্রীরা অভিযোগ করে, স্বাভাবিক সময়ের চেয়ে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মহাসড়কে ঈদ যাত্রা এর আগে এত স্বস্তিদায়ক হয়নি বলে স্বস্তিতে আছেন সড়কমন্ত্রীও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সাড়ে চার ঘণ্টায় চলাচল করতে পেরে খুশি হানিফ পরিবহনের যাত্রী নয়ন মিয়া। চট্টগ্রামে বিকেলে পৌঁছার পর মোবাইল ফোনে বললেন, ‘নতুন মেঘনা ও গোমতী সেতু হওয়ায় সুফল পাচ্ছি।’ কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর