এমন স্ত্রী যদি ঘরে থাকে তাহলে জগতে আর কি লাগে!

news-image

প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে ঘুম থেকে উঠে প্রতি রাতেই মানিকের স্ত্রী আধা ঘন্টা এক ঘন্টার জন্য হারিয়ে যায়!- একা সে কোথায় যায় এবং কেন যায়…? মানিক সে চিন্তায় অস্থির। তাহলে বউ কি আমার পরকিয়া সম্পর্কে জড়িয়ে গেল…? আবার ভাবছে বউ তো নামাজও পড়ে! তাহলে কি লোক দেখানো নামাজ পড়ে,,,,,,? নাকি ভাল সাজার ফান করে অন্য কিছু করছে,,,,,?

নাহ্ অবশেষ মানিক সিদ্ধান্ত নিলো’ আজ সে বউয়ের সব রূপ না দেখে ছাড়বে না। দিনের বেলায় বউয়ের আল্লাহ রাসুলের কথা। আর মাঝ রাতে পর পুরুষের সাথে মেলামেশা করা.!! আজ তারে আমি দেখে নেব। ভালোর নিচে আসলে সে কি করছে…!’

আজ মানিকের আর ঘুম আসছেনা কখন বউ বের হবে সেই চিন্তায়। রাত যখন গভীর হল আস্তে আস্তে বউ উঠে নলকূপে গেল। আর মানিক দূর থেকে লক্ষ করছে। তার বউ একটু পরে এসে পাশের রুমে গেল….!!! অন্ধকার বলে কিছুই বুঝা যায় না, সে যে কি করছে। আর কারো শব্দ নেই ওখানে, তাহলে একা একা

কি করছে সে? সন্দেহটা আরো বেড়ে গেল। প্রায় আধ ঘন্টা পর কান্নার শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে দরজার কাছে কান দিল। কান্না আরো স্পষ্ট হল কি যেন বলছে সে, তা বেশি বুঝতে পারছেনা! এখন কান্না কিছুটা কমেছে কথা অল্প অল্প বুঝা যায়। তার কথা গুলো ছিল এমন, হে আল্লাহ তুমি ‘সবকিছুর মালিক’ ও ‘সকল কিছুর সৃষ্টিকর্তা” ‘আমাদের পালনকর্তা”” তাই তোমার কাছে একটাই চাওয়া আমার। তুমি আমার স্বামীকে মুত্তাক্বী পরহেজগার ও নামাজী বানিয়ে দাও মালিক”। “আর তুমি আমাকে সৎ সন্তান দান কর আল্লাহ”। “যারা আমার স্বামীর দুশমন ও শত্রু তাদের তুমি হেদায়েত দান কর”‘!

একথা শুনে মানিক তার চোখের পানি আর ধরে রাখতে পারলোনা। সে নিজের ভুল বুঝতে পেরে, তখনি সে প্রতিজ্ঞা করল। জীবন থাকতে কখনো সে আর তৈল ও মধুতে ভেজাল মেশাবে না এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে। এবং সে তার স্ত্রীকে কখনোই আর অবিশ্বাস করবেনা” এবং সব সময় তাকে ভালোবাসবে সে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একজন করে নেককার স্ত্রী মিলিয়ে দাও। যে নিজে নামাজ পড়বে ও নিজের স্বামীকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা