মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো হিংস্র প্রাণী, মানুষ বা জিনের ক্ষতি থেকে বাঁচতে নবীজির শেখানো দুআ

news-image

ইসলাম ডেস্ক।। যেকোনো হিংস্র প্রাণী, মানুষ বা জিনের ক্ষতি থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) সাহাবাদেরকে একটি দুআ শিখিয়ে দিতেন। কোন কোন বর্ণনা মতে, এ দুআটি স্বয়ং জিবরাঈল (আ.) রাসুলুল্লাহ (সা.) কে শিখিয়েছেন। দুআটি নিম্নরূপ- উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।

অর্থ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। (মুসলিম, তিরমিজী, আহমাদ)। অন্য বর্ণনায় এসেছে,
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! ما لقيت من عقرب لدغتني البارحة . قال ” أما لو قلت حين أمسيت : أعوذ بكلمات الله التامات من شر ما خلق ، لم تضرك ” .
এক ব্যক্তি নবী কারীম (সা.) এর কাছে এসে বলল, গত রাতে আমাকে একটি বিচ্ছু দংশন করেছে। রাসূলুল্লাহ (সা.) তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যখন সন্ধ্যা হবে তখন তুমি বলবে, আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। তাহলে তোমাকে কোন কিছু ক্ষতি করতে পারতো না। (মুসলিম, হাদীস নং-২৭০৯)

অন্য আরেকটি বর্ণনায় এসেছে- একটি জিন রাসূলুল্লাহ (সা.)-কে আছর করতে চেয়েছিল। তার সাথে আরেকটি জিন ছিল। জিব্রাইল এসে রাসূলুল্লাহ (সা.) বললেন, আপনি এ বাক্যটি বলুন তাহলে ওরা আপনাকে কিছু করতে পারবে না। (বর্ণনায় : ইবনে আবি হাতেম)। এমনিভাবে কেউ যখন কোন স্থানে যায় আর এ দুআটি পাঠ করে তাহলে তাকে কোন কিছু ক্ষতি করতে পারবে না।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোন স্থানে অবতরণ করল অতঃপর বলল, “আউজু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা” (আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি) তখন তাকে কোন কিছু ক্ষতি করতে পারবে না, যতক্ষণ সে ওখানে অবস্থান করবে। (মুসলিম, খাওলা বিনতে হাকীম থেকে বর্ণিত)

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক