,

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধের তিন মাসের কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক।। রাউজানে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ প্রাপ্ত বৃদ্ধের নাম মো. ফিরোজ (৬৭)। সে উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমান আলী সওদাগরদের বাড়ির মৃত বেলাল আহমদের পুত্র। সোমবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমান আলী সওদাগরদের বাড়িস্থ অভিযুক্ত বৃদ্ধ মো ফিরোজের পরিচালনাধীন একটি দোকানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিয়মিত চকলেট, চিপস কিনতে আসতেন। শিশুটি দোকানে আসলে বৃদ্ধটি শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন।

গত রবিবার মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃদ্ধটিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডাদেশ প্রদান করেন। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম দৈনিক ইত্তেফাককে বলেন, বৃদ্ধের দোকানে নয় বছরের একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠে। স্থানীয়রা এই ঘটনায় বৃদ্ধকে মারধর করেন। পরে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ দৈনিক ইত্তেফাককে বলেন, উরকিরচর ইউনিয়নের এক বৃদ্ধ দোকানদারের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়। পরে ভিকটিম শিশুটির জবানবন্দিসহ বিভিন্ন সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে বৃদ্ধ মো. ফিরোজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর