,

আবরার ফুটওভার ব্রিজের পাইলিং ঈদের আগেই : মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রগতি সরণিতে আবরার ফুটওভার ব্রিজের পাইলিং শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সকালে প্রগতি সরণিতে ফুটওভার ব্রিজটির কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রকৌশলীরা।

গত ১৯ মার্চ সকাল ৭টায় প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন।

নিহত ওই বিইউপির শিক্ষার্থীর নামানুসারে ‘আবরার ফুটওভার ব্রিজের’ নির্মাণকাজ শুরু গত মার্চ থেকে শুরু করেছে ডিএনসিসি।

কিন্তু কাজ শুরুর পর থেকেই গ্যাস ও ওয়াসাসহ ভূগর্ভস্থ বিভিন্ন ইউটিলিটির সংযোগ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পাইলিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না।

ভবিষ্যতে নগরীর এসব ইউটিলিটিজের ভূগর্ভস্থ সংযোগের ম্যাপ করা হবে বলেও মেয়র জানান।

পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ঈদুল ফিতরের আগেই ফুটওভার ব্রিজের পাইলিংয়ের কাজ শুরু হবে। ঈদের পর শুরু হবে এর ওপর সুপার স্ট্রাকচার বসানোর কাজ। তিনি বলেন, আবরার ফুটওভার ব্রিজটি হবে অত্যাধুনিক। এতে চলমান সিঁড়িও থাকবে। গ্যাস ও ওয়াসার লাইন সরাতে সময় ব্যয় হওয়ায় পাইলিংয়ে কিছুটা সময় লাগল।

মেয়র এ সময় দেশবাসী আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ঈদে আপনারা বাড়ি গিয়ে নিজের বাড়ির আঙিনাটা যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, একইভাবে নগরীতে ফিরে আপনার বাসার আশপাশ পরিষ্কার রাখবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর