,

ধর্মকে সম্মান জানিয়ে রাজনীতি করে জাতীয় পার্টি : চিফ হুইপ রাঙ্গা

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, জাতীয় পার্টি ধর্ম নিয়ে ব্যবসা করেনা। ধর্মকে সম্মান জানিয়ে রাজনীতি করে জাতীয় পার্টি।

রবিবার পালিচড়াহাটে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাঙ্গা আরোও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মসজিদ মাদরাসায় বিদ্যুৎ বিল মওকুফ সহ নানান ধর্মীয় কাজে সহযোগিতা করেছিলেন। জাতীয় পার্টি বরাবরই ধর্মীয় রীতিকে সম্মান জানিয়ে ধর্মীয় কাজে সংশি¬ষ্ট থেকেছে। জাতীয় পার্টি ধর্ম নিয়ে খেলা করেনা। আসন্ন ঈদ এ প্রত্যেক পরিবার যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে এ জন্য প্রশাসনের সুদৃষ্টি জরুরি।এছাড়াও সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।

রংপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গংগাচড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বাযক শামীম সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর