,

মরিচ বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার : চালক ও হেলপার আটক

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর-গাইবান্ধা মহাসড়কের গোবিন্দগঞ্জে শুকনা মরিচ বোঝাই একটি ট্রাক থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল আটক করেছে র‌্যাব-১৩। এসময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। তারা দুজন পণ্য পরিবহনের নামে মাদকের চালান পৌঁছে দেয়ার কাজ করেন।

বোরবার বিকেলে রংপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার ও সহকারি পরিচালক এএসপি আ.ন.ম. ইমরান খান গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার রাতে গাইবান্ধা জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ১৫২ বস্তা শুকনা মরিচ বোঝাই একটি ট্রাক জব্দ করে। এসময় ওই ট্রাকে থাকা মরিচের বস্তা থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও জেলার মাদ্রাসাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক মিলন হোসেন (৩২) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হেলপার জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে পণ্য পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়ার কথা স্বীকার করেছেন গ্রেফতাররা। এছাড়াও তারা দুজন দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে। গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর