সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষা ও ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে সর্বোচ্চ সর্তকতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। এই রেড অ্যালার্ট ঈদের সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনের কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত ও সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-ট্যুরিস্টদের ভিড় সামাল দিতে পেশাদার চোরা শিকারি ও মৌসুমী শিকারি প্রবেশ এবং বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে।

এ জন্য বনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। এছাড়া বনের অভ্যন্তরে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।

গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাজুড়ে বিস্তৃত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক