সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীজির রওজা মুবারক জিয়ারত প্রধানমন্ত্রীর

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি আরব সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন। শনিবার রাতে তিনি প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। খবর বাসসের।

এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও ওমরা পালন করেছেন।

প্রধানমন্ত্রী জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে সৌদি আরবে পৌঁছান।

সৌদি আরব সফরের দ্বিতীয় দিন শনিবার মক্কায় ওআইসির ১৪তম সম্মেলনে এশিয়া গ্র“পের পক্ষে বক্তব্য দেন তিনি। সম্মেলনে অংশ নেয়ার পর রাতে তিনি ওমরা পালন করেন।

সফরের তৃতীয় দিন রোববার সকাল ১০টা ৫ মিনিটে (স্থানীয় সময়) একটি বিশেষ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে রওনা হন তিনি। বেলা ১১টায় (স্থানীয় সময়) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাদ জোহর তিনি মসজিদ-ই-নববীতে রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে ২৮ মে ঢাকা থেকে টোকিও যান শেখ হাসিনা। জাপান সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।

সৌদি আরব সফর শেষে সোমবার ভোরে একটি বিশেষ ফ্লাইটে ফিনলান্ডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফর শেষে নয়াদিলি­ হয়ে ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক