,

চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’, চিকিৎসক আটক

news-image

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে বেসরকারি হাসপাতালে সেবিকার চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক আশরাফ উদ্দিন জুলফিকারকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর জেলার হোতাপাড়ার মনিপুরের সিরাজুল ইসলামের ছেলে ও নরসিংদীর শীলমান্দি এলাকার সোনিয়া নিটওয়্যার কারখানার আবাসিক মেডিকেল কর্মকর্তা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, অভিযুক্ত আশরাফ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন। সেখানে এক কিশোরীর সাথে তার পরিচয় হয়।তিনি ওই কিশোরীকে বেসরকারি হাসপাতালে সেবিকার চাকরি দেয়ার জন্য নার্সিং কোর্স করাতে গত ৩১ এপ্রিল শীলমান্দি এলাকার ভাড়া বাসায় নিয়ে আসেন এবং ৪ মে রাতে তাকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকবার ধর্ষিত হয় ওই কিশোরী।

শুক্রবার স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত চিকিৎসককে আটক করেন।নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর