,

ঢাকা থেকে আরিচা: ঈদ উপলক্ষে অর্ধেক ভাড়া আনিস পরিবহনে

news-image

এবারের ঈদ উল ফিতরে সড়ক পথে ভিন্ন মাত্রা যোগ করেছে আনিস পরিবহন। রাজধানী ঢাকা থেকে আরিচা ও পাটুরিয়া রুটের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অর্ধেকে যাত্রী সেবা দিচ্ছেন আনিস পরিবহন।

সরকার নির্ধারিত ভাড়া ১২৮ টাকা হলেও সাধারণ যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে ৬০ টাকা। বুধবার থেকে তারা এ সিদ্ধান্ত কার্যকর করে। এছাড়াও এতিম এবং প্রতিবন্ধিদের জন্য সম্পূর্ন বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দিয়েছে তারা।

আনিস পরিবহনের মালিক আনিসুর রহমান বলেন, ভাড়া কমিয়ে দেওয়ার পেছনে আমার মূল উদ্দেশ্য হচ্ছে রমজানের পবিত্রতা এবং ত্যাগের মহিমায় নিজেকে সামিল করা।

পবিত্র রমজান মাস চলছে আর রমজানের উদ্দেশ্যই হচ্ছে ত্যাগ স্বীকার করা। মুসলমান হিসেবে আমাদের কাছে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এ মাসে সব ভালো কাজে বেশি বেশি সওয়াব। এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমি জেনে বুঝেই এটা করেছি। আমি যদি এটা না করতাম তাহলে কত টাকাই বা ইনকাম করতে পারতাম। আমি চাই সবার মাঝে বিষয়টি ছড়িয়ে দিতে। আমাদের দেশে অনেক বড় বড় বাসের কোম্পানির মালিক রয়েছে। পরিবহন ব্যবসায়ী রয়েছে, তারা চাইলে আরও অনেক ভালো কিছু করতে পারেন। আমি চাই আমার মত কেউ একজন শুরু করুক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর