,

‘বাঙ্গি বিক্রি করে বোনের জন্য ঈদের জামা কিনবো’

news-image

সকলের জন্য দু’বেলা দুমুঠো খাবার যোগাড় করা অনেক পরিবারের বাবার জন্যই অনেক কঠিন ব্যাপার। মাথার ঘাম পায়ে ফেলে কোনো রকমে সংসার চালাতে হয় তাদের। তাই উৎসব পার্বণে সন্তানদের জন্য পোশাক কেনা বা সামান্য শখ আহ্লাদ পূরণ করাটা এসব হতদরিদ্র বাবার জন্যই বোঝা। অনেক ক্ষেত্রে পরিবারের সন্তানরা নিজেরাই দায়িত্ব তুলে নেয় নিজ কাধে। এমনি নিজেই দায়িত্ব তুলে নেয়া এক শিশু পাবনার ঈশ্বরদী উপজেলার আসিফ।

আসিফ ঈশ্বরদীর মাজদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের কৃষক কুদ্দুস আলীর ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে সে। শুক্রবার দুপুরে দরিদ্র কৃষক বাবার সন্তান আসিফকে দেখা যায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওভারব্রিজ মোড়ে।

ছোট্ট এই আসিফের আশা, ঈদে সে তার ছোট বোনকে একটি নতুন জামা কিনে দেবে। সেজন্য সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড গরম উপেক্ষা করে একটি ঝুড়িতে কয়েকটি বাঙ্গি নিয়ে বসে আছে সে। এগুলো বিক্রি হলে তার ছোট বোনের জন্য একটি জামা কেনা হবে এই আশায়।

এই প্রখর রোদে বাঙ্গি নিয়ে বসে থাকার কারণ জানতে চাইলে ছোট্ট আসিফ জানায়, ঈদে সবার বোন নতুন জামা পরে বের হয়। তার বোনের নতুন জামা নেই। তাই বাঙ্গি বেচে ছোট বোনকে জামা কিনে দেবো। আসিফ জানায়, তারা দুই বোন,এক ভাই। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ইতি নতুন জামার জন্য বায়না ধরেছে। তাই তার বায়না মেটাতে সকালে মাদ্রাসা ছুটির পর বাঙ্গি বিক্রি করতে এসেছে।

আসিফ প্রতিটি বাঙ্গি ১০ টাকা থেকে ১৫ টাকা দরে বিক্রি করছে। কিন্তু বাঙ্গি বেচে বোনের জন্য নতুন জামা কিনতে পারবে তো আসিফ? এই প্রশ্নের উত্তন জানা নেই আসিফের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর