,

বৃষ্টিতে নগরে প্রশান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহে বৃষ্টির পরশে নগরে মিলল প্রশান্তি। দেশের কিছু-কিছু এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রমজান মাসে তীব্র গরমে শুক্রবার রাতে স্বস্তি হয়ে দেখা দিল বৃষ্টি।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি নামে। বর্ষণের সঙ্গে হালকা বাতাস পরিবেশ করে দেয় আরো ঠাণ্ডা। এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার কারণে দিনভর তাপপ্রবাহ ছিল কড়া। সন্ধ্যায়ও রেশ ছিল ভ্যাপসা গরমের।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু-কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কার্যাশক্তি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর