,

পাটুরিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজটে যাত্রীরা দুর্ভোগে

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে শনিবার (১ জুন) সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী বাসকে ফেরি পার হতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য আলাদা সড়ক ও ফেরি ঘাটের ব্যবস্থা করে দিলেও চরম দুর্ভোগে পড়েছে ব্যক্তিগত ওইসব গাড়ির যাত্রীরা। দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ব্যক্তিগত গাড়ির লাইন পড়ে রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান জানান, সকাল থেকেই বৃষ্টির কারণে ফেরী পারাপারে একটু বিলম্ব হচ্ছে। তবে ফেরির সংখ্যা বাড়ালেও বড় ফেরির সংখ্যা কম থাকায় বেশি যানবাহন পারাপার করা যাচ্ছে না। একারণে যানবাহনকে কিছু সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। তবে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ঈদের ঘরমুখো মানুষকে নিরাপদে পার করা যাবে।

এদিকে, যাত্রীরা সিরিয়াল ভাঙনের অভিযোগ করলেও পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলছেন, ঘাটের আইনশৃঙ্খলাসহ সুষ্ঠুভাবে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর