,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ শনিবার ভোরে টেকনাফের দমদমিয়ার কে কে খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার হ্নীলার রঙ্গিখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুর (৪০) ও কেরুনতলী এলাকার মো. সাদেক (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। তিনি জানান, দমদমিয়া খালেরমুখ দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে-এমন খবরে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। অবস্থান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ইয়াবা পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর