,

জুমার নামাজ শেষে মদের দোকান উচ্ছেদ করলো জনতা

news-image

মাগুরা : মাগুরা সদর উপজেলার মঘি এলাকায় মঘি গ্রামের মাগুরা-যশোর মহাসড়কের পাশে মদের দোকান ঘর করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও নির্মাণাধীন মদের দোকান ভাঙচুর করেছে এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা মদ বিক্রির জন্য লাইসেন্স নিয়ে নির্মানাধীন ওই আখড়াটিতে ভাঙচুর চালায়। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মাগুরা সদরের মঘি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে একটি চক্র মাগুরা শহরের ভিটাসাইর এলাকা থেকে উচ্ছেদ হয়ে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় গ্রামের মাঝে আরসিসি পিলার দিয়ে একটি মদের দোকান স্থাপন শুরু করে। এ খবরে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এ মদের দোকানের সামনে মহাসড়কে মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধরা মদের দোকানটির নির্মানাধীন ওই ভবনের বিভিন্ন কাঠ-খুঁটি খুলে ফেলেন।

পরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় কোনো মদের দোকান হবে না মর্মে স্থানীয়দের আশ্বস্ত করেন। তিনি জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এখানে কোনো মদের দোকান না করার জন্য স্থানীয়দের মতের সঙ্গে একমত পোষণ করেছেন। এ স্থানে কোনো মদের দোকান হবে। এ ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর