,

ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্বশুর-শাশুড়ি!

news-image

বগুড়া: বগুড়ায় ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্বশুর-শাশুড়ি। এ ব্যাপারে ছেলের বউয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ছেলেও। সদরের কৈ পাড়া হিন্দু পল্লীর এ শ্বশুর-শাশুড়ি হলেন ৯৪ বছর বয়সী রামেশ্বর চন্দ্র রায় ও তার স্ত্রী রাধা রানী রায়। তারা বৃহস্পতিবার দ্বারস্থ হয়েছিলেন বগুড়া প্রেস ক্লাবের।

সংবাদ সম্মেলনে রামেশ্বর ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমরা মরে গেলেতো শিবুই সম্পত্তির মালিক হবে। কিন্তু ওই সম্পত্তির লোভে কেন সে আমাদের মরার আগেই মেরে ফেলতে চায়, কেন আমাদের নিজের ছেলে ও ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াতে হবে?

রামেশ্বর রায়ের অভিযোগ, তার ছেলে বগুড়া সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু রায় ও শিবুর স্ত্রী আঁখির লোভ তার বসত ভিটার ওপর। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছা অনুযায়ী বসত ভিটা তাদের নামে লিখে না দেয়ায় তিন বছর ধরে চলছে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন।

নির্যাতনের ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত আড়াইটায় তাদের শয়ন কক্ষে প্রবেশ করে শিবু ও তার স্ত্রী তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চেষ্টা করে। টের পেয়ে বাধা দিলে শিবু রামেশ্বরের স্ত্রী রাধা রানীর মাথায় ইঁট দিয়ে আঘাত করে। এ ঘটনার পরে বৃদ্ধ রামেশ্বর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।সূত্র:ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর