সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেহেরি রান্নার সময় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, বাধা দেয়ায় স্বামী খুন

news-image

কুমিল্লার চান্দিনা উপজেলায় সেহেরি রান্নার সময় এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় বাঁধা দেওয়ায় ছুরিকাঘাতে স্বামীকে খুন করেছে প্রতিবেশি। এ ঘটনায় দুইজনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাতে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী নিহত ফারুক হোসেন (২৬) ছায়কোট এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের প্রতিবেশি দুই মামা হত্যাকারী জানে আলম (৩৫) ও তার ভাই মোর্সেদ (৩৭)কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। তারা একই এলাকার রহমান ড্রাইভারের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘরে গত ২৭ মে (সোমবার) রাতে ২টায়। আর ওই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার ইফতারের পর গৃহবধূর স্বামীকে ছুরিকাঘাত করে ধর্ষণের চেষ্টাকারী জানে আলম। পরে রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার।

নিহতের মা নাছিমা বেগম জানান, গত ২৭ মে (সোমবার) রাত ২টায় আমার পুত্রবধু বিপুলী বেগম রান্না ঘরে সেহেরি তৈরি করছিল। এসময় প্রতিবেশি জানে আলম আমার পুত্রবধূকে রান্নাঘর থেকে মুখ চেপে ধরে পাশের একটি জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। \

এসময় গৃহবধূ বিপুলী বেগম এর চিৎকার শুনে আমার দুই ছেলে ফারুক ও জালাল সহ বাড়ির লোকজন বের হয়। এসময় জানেআলম তাকে ছেড়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার পরপর আমার দুই ছেলেসহ অন্যান্যরা জানেআলম এর বাড়িতে গেলে জানেআলম উল্টো আমার ছেলেদের মেরে ফেরার হুমকি দেয়।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৮ মে) সকালে আমরা এলাকার কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই এবং তারা জানেআলম এর বাড়িতে গিয়ে তাকে পায়নি। মঙ্গলবার ভোর থেকেই জানে আলম আত্মগোপন করে।

বৃহস্পতিবার (২৯ মে) ইফতারের পর প্রচণ্ড গরমে আমার ছেলে ফারুক হোসেন আমাদের বসতঘর সংলগ্ন একটি গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। এসময় জানেআলম ও তার ভাই মোর্সেদ এসে বিষয়টি কেন এলাকায় জানাজানি হলো বলেই আমার ছেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম জানান, দুইটি পরিবারই হতদরিদ্র। তবে জানে আলম মাদকাসক্ত এবং চরিত্রহীন। ভোর রাতের সেহেরি তৈরি করার উদ্দেশ্যেই গৃহবধূ বিপুলী বেগম বাহিরের রান্না ঘরে রান্না করছিল। এসময় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে জানেআলম। ঘটনার পর সে আত্মগোপন করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুককে হত্যা করার উদ্দেশ্যেই ছুড়ি নিয়ে বাড়িতে আসে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ছুরিকাঘাতে করার পরপর নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আমরা রাত ৯টায় ধর্ষণের ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করি। রাত সাড়ে ১২টার মধ্যে ঘটনার মূলহোতা জানেআলম সহ তার বড় ভাই মোর্সেদকে আটক করি। রাত অনুমান ১টার দিকে ঢামেকে মৃত্যু ঘটে ছুরিকাঘাতে আহত ফারুক হোসেন এর। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক