,

আজ ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

ejtema-16_205628ডেস্ক রির্পোট:আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলীগের ভারতের মুরব্বি মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে তা শুরু হয়।

বুধবার থেকেই ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে অংশ নিতে ৩৩ জেলার মুসল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। তবে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের ইজতেমা ময়দানে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানায় তারা।
মুসল্লিদের জন্য ৩৯টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। ইজতেমা ময়দানে জেলাওয়ারি খিত্তায় মুসল্লিরা অবস্থান নেন। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫০তম বিশ্ব ইজতেমা। ইতিমধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমাস্থলে হাজির হয়েছেন।
এদিকে ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও এর আশপাশের হাজার হাজার মুসল্লি সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এতে জুমার নামাজে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ আশা করা হচ্ছে।
এর আগে অবরোধের মাঝেই গত ৯ জানুয়ারি ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ