,

না ফেরার দেশে ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর

news-image

কুমিল্লা প্রতিনিধি : ভাষাসৈনিক মহীয়সী নারী প্রফেসর লায়লা নুর (৮৫) আর নেই। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ৯টায় কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)। এই মহীয়সী নারীর নাতি গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

লায়লা নুর ৫২-এর সময়ের সাহসী সন্তান। আশির দশকে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী ইংরেজি শিক্ষক এবং ভাষা আন্দোলনে কারা নির্যাতিতা মহীয়সী নারী।

লায়রা নুর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী লায়লা নুর ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করে গ্রেপ্তার হন। ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর লায়লা নুরকে ‘বিনয় সম্মাননা পদক-২০১৪’ প্রদান করা হয়।

লায়লা নুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৮ মে রাতে নগরীর প্রফেসরপাড়ায় নিজ বাসভবনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হলে নগরীর সিডিপ্যাথ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মহীয়সী নারীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর