,

লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ল পুরো পরিবার

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়। আজ শুক্রবার ভোররাত থেকেই যাত্রীদের এই ভিড় চোখে পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই চাপ আরও বাড়তে থাকে।

এদিকে মানুষের এমন ভিড়ের মধ্যেই লঞ্চে উঠতে গিয়ে দেড় বছরের শিশুসহ স্বামী-স্ত্রী নদীতে পরে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশসহ স্থানীয়দের প্রচেষ্টায় অল্পের জন্য বেঁচে যায় পরিবারটি। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে লঞ্চে উঠে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রী ঈদ উপলক্ষে এই ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যাবস্থাপক (এজিএম বাণিজ্য) নাচির মোহাম্মদ চৌধুরী জানান, ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। কোনো সমস্যা নেই। তবে সকাল থেকে গাড়ির চাপ থাকলেও আমরা ভালোভাবে সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।
https://www.facebook.com/amadersomoy/videos/818616898515891/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর