,

এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দান

news-image

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা সদরে নির্মিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ গোর-এ শহীদ বড় ময়দানে এবার আট লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এখানে। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলারগুলোর মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন এখানে।

জানা গেছে, একসঙ্গে এত লোক নামাজ আদায় করার মতো ঈদগাহ মাঠ উপমহাদেশে আর একটিও নেই। আট লাখ মুসল্লি একসঙ্গে যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য নির্মাণ করা হয়েছে ৫২ গম্বুজ বিশিষ্ট মিনার। ঈদগাহ মিনারের মূল অংশ তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। এই ৫২ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে ২টি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। মিনার আর গম্বুজের প্রস্থ ৫১৬ ফুট।

বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এই মাঠের আয়তন সাড়ে ৭ একর। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২৩ একর।

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোক্তা দিনাজপুর সদর-৩ আসনের এমপি হুইপ ইকবালুর রহিম জানান, এবার একসঙ্গেে আট লক্ষাধিক মুসুল্লি যাতে সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

গতবারের চেয়ে এবছর আরও বেশি সংখ্যক মুসুল্লি এই মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর