,

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিজেকে ধন্য মনে করছেন জাপানের জনপ্রিয় গায়ক

news-image

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি ভোজসভার আয়োজন করা হয়। আর সেখানেই আমন্ত্রিত ছিলেন জাপানের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাকামাসা ইশিহারা। অভিনয় জগতে মিয়াভি নামে পরিচিত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে দেরি করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসিমুখে ছবি তুলেছেন। মিয়াভি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ হাসিনার প্রতি। কেননা তিনি রোহিঙ্গা শিশুদের আশ্রয় দিয়েছেন বাংলাদেশে।মিয়াভি অভিজ্ঞতা শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত ভোজসভায় ইউএসএইচসিআর অ্যাম্বাসাডর হিসেবে আমন্ত্রিত ছিলাম আমি।

রোহিঙ্গাদের প্রতি যে সহমর্মিতা তাঁরা দেখিয়েছে, সে জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাতে পেরে আমি ধন্য। ধন্যবাদ প্রধানমন্ত্রী আবে এবং সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এখানে আসার সুযোগ সৃষ্টি করেছেন। আশা করছি দ্রুত বাংলাদেশে যাবো এবং বাচ্চাদের সাথে সময় কাটাবো।’

ইউএনএইচসিআরের বৈশ্বিক কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিয়াভির চলমান প্রচারণার কারণে উদ্বাস্তু সংকট নিয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে।তিনি মূলত উদ্বাস্তু শিশুদের মানসম্পন্ন শিক্ষা বিষয়ে অধিক সোচ্চার। ২০১৭ সালের নভেম্বর মাসে মিয়াভিকে ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর