মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের জন্য ছাত্রকে বেধরক পিটিয়ে আটকে রাখলেন মাদ্রাসা শিক্ষক

news-image

বেতন দিতে না পাড়ায় ময়মনসিংহের সদর উপজেলায় তাওহিদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রতে বেধরক পিটিয়ে মাদ্রাসায় তালাবদ্ধ করে রাখল শিক্ষক। এ ঘটনায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সদর উপজেলার শম্ভুগঞ্জের মদিনা নগর এলাকার মারকাযুল কুরআন জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসায়।

তাওহিত সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এবাদুল মিয়ার ছেলে।গ্রেফতারকৃত আব্দুর রশিদ মারকাযুল কুরআন জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার (২৮ মে) দ্বিবাগত রাতে মাদ্রাসার বেতন দিতে না পাড়ায় তাওহিদকে পিটিয়ে মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে মাদ্রাসা শিক্ষক ক্বারী হাবিবুল্লাহ।

পরের দিন (২৯ মে) বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ঈদের ছুটি দিয়ে দিয়ে দেয়। মাদ্রাসা ঈদের ছুটি দিয়ে মুহতামিম আব্দুর রশিদ অভিযুক্ত শিক্ষক ক্বারী হাবিবুল্লাহকে মাদ্রাসা থেকে ছটকে পড়তে বলে।

এদিকে মাদ্রাসা ছুটি হয়ে গেলেও তাওহিদ বাড়িতে না যাওয়ায় শুক্রবার (৩১ মে) সকালে মাদ্রাসায় খোঁজ নিতে আসে তার বাবা এবাদুল। স্থানীয় মাদ্রাসার ছাত্রদের কাছে তাওহিদকে মাদ্রাসায় পিটিয়ে তালাবদ্ধ করে আটকে রাখার বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে মাদ্রাসার মুহতামিম আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ করলে তাওহিদকে মাদ্রাসার একটি কক্ষ থেকে বের করে দেয়।

এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাওহিদকে উদ্ধার করে থানায় আসে।কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মাদ্রাসা থেকে তালাবদ্ধ অবস্থায় ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক