মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা ছুটির ফাঁদে দেশ

news-image

আগামী ৩ জুন সোমবার অফিস-আদালত খোলা। ঈদযাত্রা লম্বা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ওইদিন ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। পবিত্র লাইলাতুল কদরের বন্ধ রোববার।

মাঝখানে সোমবার অফিস-আদালত খোলা থাকলেও মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। অর্থাৎ সোমবার একদিনের ছুটি নিলে ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ।বৃহস্পতিবার বাড়ির উদ্দেশে মানুষের যাত্রা দেখে সে কথাই মনে হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকেই বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় ছিল ব্যাপক। অফিস শেষে অসংখ্য মানুষ বাড়ির উদ্দেশে রওনা দেন।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকালের পর যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যার পর ছেড়ে যাওয়া বাস, ট্রেন ও লঞ্চে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী বেশি ছিল।দীর্ঘযাত্রায় পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগেই বাড়ি রওনা হয়েছেন তারা। তবে রাজধানীর তীব্র যানজট ভোগান্তিতে ফেলে তাদের।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঘরমুখো যাত্রী বহনকারী গাড়ির জ্বালানি নেয়ার সুবিধার্থে ঈদের আগে ও পরে মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগে তিনদিন ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন চলবে।

ঈদযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পৃথক কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসব কন্ট্রোল রুমে সার্বক্ষণিক কর্মকর্তা রাখা হয়েছে। এছাড়া ঈদের স্পেশাল ট্রেন সার্ভিস আজ শুক্রবার থেকে যাত্রা শুরু করছে। এসব ট্রেনের ২০ শতাংশ যাত্রী দাঁড়িয়ে যাওয়ার টিকিট পাবেন।

গাবতলী-বৃহস্পতিবার সন্ধ্যার পর গাবতলী বাস টার্মিনালে ভিড় থাকলেও টিকিট নিয়ে ভোগান্তি ছিল না। বেশির ভাগ রুটেই টিকিট পাওয়া গেছে। গাড়িও নির্দিষ্ট সময়ে ছাড়ছে। তবে ঈদে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সক্রিয় দেখা গিয়েছে। বিআরটিএ’র ভিজিল্যান্স টিমও কাজ করছে।

মাগুরা যেতে গাবতলী বাসস্ট্যান্ডে আসেন গাড়িচালক মো. জাকির হোসেন। তিনি বলেন, সাধারণ বাসের টিকিট অন্য সময় যেখানে ২৫০ টাকা, এখন নেয়া হচ্ছে ৩৫০ টাকা। চেয়ার কোচের টিকিট ৪০০ টাকার বদলে নেয়া হচ্ছে ৫৫০ টাকা। পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত দারুসসালাম থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, প্রায় ৪০ জন পুলিশ সদস্য কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছেন।

চাপ বেড়েছে সদরঘাটেও-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের অন্যতম মাধ্যম সদরঘাটে বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রীচাপ ছিল লক্ষণীয়। বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার যাত্রী আরও বাড়বে বলে মনে করছেন তারা। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির জানান, ৩০ মে থেকে লঞ্চে পণ্য পরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। ৩ জুন থেকে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও রাখা হয়েছে।

কন্ট্রোল রুম-বিআইডব্লিউটিএ’র কন্ট্রোল রুমের হটলাইন নম্বর হচ্ছে ০১৪০০-১৫০১৫০। ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০২৯৫৮২৩০৬। ঢাকাস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৪০৭৩৭ ও মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক