,

মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গা উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মালয়েশিয়া গমনকালে বঙ্গোপসাগর হতে দুই দালালকে আটক ও ৫৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী। এ সময় পাচারে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি আভিযানিক দল সেন্টমার্টিনের গভীর সাগরে ২০ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১০ জন শিশুদের উদ্ধার করা হয়। এ সময় দুই দালাল ও একটি ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত দালালরা হলো- টেকনাফ নাইক্ষ্যং পাড়া মৃত রশিদ আহমদের ছেলে মো. জুয়েল ও কুতুপালং ৫ নং রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাবিব উল্লাহ’র ছেলে মো. ওমর ফারুক।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, দালালদের সহযোগিতা কয়েকদিন ধরে জড়ো হয়ে নৌরুট সেন্টমার্টিনের বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল তারা। সংবাদটি কোস্টগার্ডের কাছে পৌঁছলেই দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আটক ও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানের প্রক্রিয়ার পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও সেন্টমার্টিনসহ কক্সবাজারের, টেকনাফ, উখিয়া ও মহেশখালী পয়েন্ট থেকে বেশ কয়েকবার মালয়েশিয়াগামী আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর