,

সৌদি আরবের উদ্দেশে জাপান ছেড়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাপানে চারদিনের সফর শেষে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার সময় জেদ্দা পৌঁছাবেন বাংলাদেশ সরকারপ্রধান। এদিনই প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এরপর আগামীকাল ১ ও ২ জুন সৌদি আরব অবস্থান করে পবিত্র উমরা পালন ও মহানবী (সা.) এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করবেন শেখ হাসিনা।

আগামী ৩ জুন দিবাগত রাত ১টার দিকে সৌদি থেকে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর একটার দিকে হেলসিংকিতে পৌঁছানোর কথা রয়েছে তার। ৪ জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

৭ জুন ফিনল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফিনল্যান্ডের বিমান ফিনএয়ারযোগে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে হেলসিংকি বিমানবন্দর ত্যাগ করবেন। একইদিন দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ সরকার প্রধানের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর